Last Updated:
West Bengal Assembly Elections Re-Poll: পুননির্বাচনেও ভোটের হার ছুঁল ৯০%৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার এবং মগরাহাটের রিপোলে ভোটদানের হার ৯০ শতাংশের কোঠা ছুঁয়েছে৷
কলকাতা: পুননির্বাচনেও ভোটের হার ছুঁল ৯০%৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার এবং মগরাহাটের রিপোলে ভোটদানের হার ৯০ শতাংশের কোঠা ছুঁয়েছে৷ জানা গিয়েছে, বিকেল ৫ টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোটের হার ৮৬.১১%, ডায়মন্ড হারবারে ভোটের হার ৮৭.৬০%৷ বিকেল ৫ টা পর্যন্ত দুই কেন্দ্র মিলিয়ে ভোটের হার ৮৬.৯০%৷
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩ টে পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৭২.৫০% এবং ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৭২.৩৬%৷ দুই কেন্দ্র মিলিয়ে ভোটের হার ৭২.৪৩%৷
কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১ টা পর্যন্ত মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৫৬.৩৩% এবং ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৫৪.৯%৷ মগরাহাট পশ্চিমে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.২% এবং ডায়মন্ড হারবারে পড়েছে ৩৫.৯২%৷
রাজ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ৷ ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল দু’দফায় ভোটগ্রহণে প্রথম দফা মোটামুটিভাবে শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় বেশ কয়েকটি জায়গায় অশান্তির খবর পাওয়া যায়৷ বিভিন্ন অভিযোগের কারণে ডায়মন্ড হারবার এবং মগরাহাট, এই দুই কেন্দ্রে পুননির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷
শনিবার সকাল ৭টা বাজতে না বাজতেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ৷ ১৪২ নম্বর বিধানসভা কেন্দ্র মগরাহাট পশ্চিমের ১১টি কেন্দ্রে এবং ১৪৩ নম্বর বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ৪ টি বুথে ভোটগ্রহণ চলছে৷
Kolkata,West Bengal
West Bengal Assembly Elections Re-Poll: পুনর্নির্বাচনেও ভোট দেওয়ার ঢল! ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে ভোটের হার ছুঁল ৯০ শতাংশ
