নির্বিঘ্নে ভোটগণনা করতে এবার, অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। ১৬৫ জন নতুন কাউন্টিং অবজার্ভার ও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। ভয়মুক্ত ও স্বচ্ছ গণনাপ্রক্রিয়ার জন্যই অতিরিক্ত অবজার্ভার নিয়োগ, জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও খবর পড়ুন – অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়বেন না’। ‘কাউন্টিং এজেন্টকে বসতে না দিলে সঙ্গে পৌঁছে যাবেন প্রার্থী’। ‘দলকে সঙ্গে সঙ্গে জানাবেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে’। বৈঠকে বার্তা অভিষেকের, খবর সূত্রের। ‘EVM-এ সিল ও তারিখ দেখে নেবেন’। ‘পোস্টাল ব্যালট খুব গুরুত্বপূর্ণ, কেউ হালকাভাবে নেবেন না’। ‘জয়ের ব্যবধান কম হলে, আবার পোস্টাল ব্যালট গোনাবেন’। ‘কাউন্টিং হলে আগে পৌঁছে, আগে বসবেন’। ‘কাউন্টিং হলে পিছনে বসবেন না, কেউ যেন ওঠাতে না পারে’। ‘EVM-এর ব্যাটারি ৭০% এর বেশি হলে নতুন মেশিন হবে, সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট কাউন্টিংয়ের দাবি জানাবেন’। ‘তৃণমূল ২১৫-র বেশি আসন পাবে’। ‘যদি ডান্ডা মারে, ৪ মে ঝান্ডা নিয়ে তৈরি থাকবেন’। ‘কাল জেলায় জেলায় তদারকির জন্য কলকাতা থেকে ১-২ জন লোক পাঠানো হবে’। ‘গণনাকেন্দ্রের বাইরে ৪-৫ হাজার লোক তৈরি রাখবেন’। ‘ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের লোক তৈরি রাখবেন’। ‘ভোটে অত্যাচার চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী’। ‘৪ মে পর্যন্ত ওদের ধমকানো, চমকানো চলবে’।