Last Updated:
রাজ্যের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে আবার তলব করল ইডি। আগামী ৬ তারিখ ফের আসতে বলা হয়েছে ইডি দফতরে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুজিতকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কলকাতা: রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসুকে আবার তলব করল ইডি। আগামী ৬ তারিখ ফের আসতে বলা হয়েছে ইডি দফতরে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুজিতকে তলব করল ইডি। শুক্রবারই সুজিত ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন, আবার তলব করা হল সুজিতকে।
এর আগেও অনেকবার বিদায়ী দমকল মন্ত্রী সুজিতকে তলব করা হয়েছিল ইডি দফতরে কিন্তু তিনি ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি। শুক্রবার তিনি হাজিরা দেন। এবার ফেরে ৬ তারিখ তাকে তলব করা হয়েছে।
এর আগে ২৪ এপ্রিল সাংবাদিক বৈঠক করে সুজিত জানান, ১২ জানুয়ারি রেইড হয়, দুর্গা পুজোর পরে দোকানে রেইড হয়েছে। যেদিন নমিমেশন দিতে যাচ্ছি সেদিন নোটিশ পাঠাচ্ছে। এটা ষড়যন্ত্র হচ্ছে। আইনজীবী অমলেশ রায় বলছে চার্জশিটে ওনার নাম নেই। পরবর্তীকালে আইনি পথে যাব।”
২৪ এপ্রিল সুজিত বসুকে তলব করেছিল ইডি৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানান দমকলমন্ত্রী৷ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ২৪ এপ্রিলের পরিবর্তে ১ মে সুজিত বসুকে ইডি দফতরে হাজিরা দিতে হবে৷ সেই মতো হাজিরাও দেন সুজিত।
শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা ইডি দফতরে ছিলেন সুজিত। সেখান থেকে বেরিয়ে তিনি জানান তদন্তে সহযোগিতার জন্য ডাকা হলে অবশ্যই আবার আসবেন। পাশাপাশি আরও জানান, “ব্যবসা করা কোনও অপরাধ নয়। চুরি করাটা অপরাধ।’’
উল্লেখ্য, সুজিত ছাড়া আর এক মন্ত্রী রথীন ঘোষকেও একই দিনে তলব করেছে ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে। তাঁকেও একাধিক বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনিও ভোটের কাজে ব্যস্ত রয়েছেন বলে ইডির কাছে সময় চান। সোমবার ভোটের ফলপ্রকাশ রাজ্যে। তার এক দিন পরই ইডি দফতরে তাঁকে তলব করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
