Last Updated:
দ্বিতীয় দফায় বঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে৷ মোট ভোটারের সংখ্যা ৩.২১ কোটি, যার মধ্যে ১,৬৪,৩৫,৬২৭ জন পুরুষ, ১,৫৭,৩৭,৪১৮ জন মহিলা এবং ৭৯২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন৷
কলকাতা: প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভোটদানে চরম উৎসাহ চোখে পড়ছে বঙ্গবাসীর মধ্যে৷ বিকেল ৪টের মধ্যেই ৮০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে ভোটদানের হার৷ এই ‘ট্রেন্ড’কে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া হিসাবেই দেখছে বিজেপি৷ এদিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মুখেও শোনা গেল এমনই দাবি৷
সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে সাক্ষাৎকারে লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, ইতিমধ্যেই মানুষ বিপুল পরিমাণে ভোট দিয়েছেন৷ তাই প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভাল ভোট পড়বে৷
লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমি যতদূর শুনেছি ৮৫% ভোট পড়ে গিয়েছে৷ অল্প কিছু লোকই বাকি৷ শান্তিতে ভোটপ্রক্রিয়া চলছে৷ আমার তো মনে হয়, প্রথম দফার তুলনায় এবারে বেশি ভোট পড়বে৷ প্রত্যেকের ভোট দেওয়া উচিত৷ বিজেপি-ই সরকার গড়ছে৷’’
দ্বিতীয় দফায় বঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে৷ মোট ভোটারের সংখ্যা ৩.২১ কোটি, যার মধ্যে ১,৬৪,৩৫,৬২৭ জন পুরুষ, ১,৫৭,৩৭,৪১৮ জন মহিলা এবং ৭৯২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন৷ ৪১,০০০টি ভোটকেন্দ্রে ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যযাঁদের মধ্যে ২২০ জন মহিলা৷ এই কেন্দ্রগুলোর মধ্যে ৮,০০০-এরও বেশি কেন্দ্র সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে৷
