Last Updated:
Mamata Banerjee: ভোট গণনার আগে তৃণমূলের কাউন্টিং এজেন্টরা কী করবেন তা নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন মমতা এবার শেষ মুহূর্তে কর্মীদের উজ্জীবিত করার জন্য বার্তা দিলেন মমতা।
কলকাতা: রাত পোহালেই ভোট গণনা। সেখানে তৃণমূলের কাউন্টিং এজেন্টরা কী করবেন তা নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন সুপ্রিমো মমতা এবার শেষ মুহূর্তে দলের নেতা কর্মীদের বড় বার্তা দিলেন নেত্রী।
শেষ মুহূর্তের বার্তায় মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, মেশিনে কী কী দেখে নিতে হবে তা ট্রেনিং মডিউলে বা ভিডিও বার্তায় দলের তরফ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলোকে দেখে যেন সবাই চলে। ভোর পাঁচটার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং সেখানে পৌঁছে গিয়ে সবার প্রথমে জায়গা নিয়ে বসতে হবে। স্ট্রং রুম যেখান থেকে EVM নিয়ে আসবে counting table পর্যন্ত সেই গোটা পথকে নজরে রাখতে হবে।
সেই সঙ্গে নজর রাখার পরামর্শ দেন, EVM-এ যে সংখ্যা দেখা যাবে যে রাজনৈতিক দল যত ভোট পেয়েছে সেই রাজনৈতিক দলের সেই ভোটের সংখ্যাটা যেন ECI-এর ওয়েবসাইটে ওঠে। মানে যিনি counting observer থাকবেন তিনি যেন ঠিক সেই কাজটা করেন। সে বিষয়ে যেন যথাযথভাবে নজর রাখা হয়।
এছাড়া প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “তোরা এতদিন ধরে ভাল কাজ করেছিস। SIR-এর সময় থেকে এই অবধি দুর্দান্তভাবে তোদেরকে খেটে কাজ করেছিস আর কয়েক ঘণ্টা। শেষে কাউকে হাঁপালে চলবে না, ক্লান্তি আসলে চলবে না, এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে শেষ মুহূর্তের পর্যন্ত। তোরা ঠিকঠাক মতো কাজটা কর, লড়ে নে।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 03, 2026 11:16 PM IST
