Last Updated:
Andaman sets Guinness World Record: আন্দামানে সমুদ্রের নীচে বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল দ্বীপপুঞ্জ। প্রায় ৬০ মিটার লম্বা ও ৪০ মিটার চওড়া এই বিশাল পতাকাটি সমুদ্রের তলায় স্থাপন করা আদৌ সহজ ছিল না! একাধিক প্রশিক্ষিত ডুবুরিরা এই কাজে অংশ নেন
আন্দামান ও নিকোবর: শনিবার আন্দামান ও নিকোবর প্রশাসন রাধানগর সমুদ্রসৈকতে সমুদ্রের নীচে বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা উত্তোলন করে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল।
VIDEO | The Andaman and Nicobar Administration set a Guinness World Record by unfurling the largest underwater national flag at Radhanagar Beach, Swaraj Dweep. Lt. Governor D.K. Joshi and senior officials witnessed the event, which was officially confirmed by a Guinness World… pic.twitter.com/h4hN14dg5L
— Press Trust of India (@PTI_News) May 2, 2026
প্রায় ৬০ মিটার লম্বা ও ৪০ মিটার চওড়া এই বিশাল পতাকাটি সমুদ্রের তলায় স্থাপন করা আদৌ সহজ ছিল না! একাধিক প্রশিক্ষিত ডুবুরিরা এই কাজে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর ডি কে জোশি, চিফ সেক্রেটারি চন্দ্রভূষণ কুমার এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এইচ এস ধালিওয়াল-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ছিলেন আন্দামান ও নিকোবর পুলিশ, বন দফতর, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় কোস্ট গার্ডের কর্মীরা। পাশাপাশি বিভিন্ন ডাইভিং সেন্টারের স্কুবা ডাইভাররাও এই জটিল অপারেশনে অংশ নেন, সুমুদ্রের নীচে উত্তোলিত হয় ভারতের জাতীয় পতাকা। সকাল ১০টা ৩৫ মিনিটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর বিচারক ঋষি নাথ আনুষ্ঠানিকভাবে এই সাফল্য ঘোষণা করেন এবং লেফটেন্যান্ট গভর্নর ডি কে জোশির হাতে শংসাপত্র তুলে দেন।
লেফটেন্যান্ট গভর্নর ডি কে জোশি এই অভিযানে যুক্ত দলগুলির সমন্বয় ও নিষ্ঠার প্রশংসা করেন। এই সাফল্যকে দ্বীপপুঞ্জের অনন্য কৃতিত্বের তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেও উল্লেখ করেন। প্রশাসন রবিবার স্বরাজ দ্বীপের লাইটহাউস ডাইভ সাইটে ‘টলেস্ট হিউম্যান স্ট্যাক’ গড়ে তোলার মাধ্যমে আরও একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টা করবে। সেখানে লেফটেন্যান্ট গভর্নর ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
Kolkata,West Bengal
