কলকাতা : শুরু হয়ে গেছে ভোটগণনা। কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে শুরু চর্চা। ইতিমধ্যেই প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। সামনে আসছে উত্তর ২৪ পরগনা ও মালদা জেলার প্রাথমিক প্রবণতা। উত্তর ২৪ পরগনায় ৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, উত্তরবঙ্গ ‘শক্তঘাঁটি’ বিজেপির। মালদার ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। হবিবপুর, মানিকচক, মালদা, ইংরেজবাজার, বৈষ্ণবনগর ও গাজোল আসনে। অন্যদিকে, চারটি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস- চাঁচল, সুজাপুর, রতুয়া, হরিশ্চন্দ্রপুর। প্রাথমিকভাবে মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এগিয়ে গিয়েছেন। মোথাবাড়িতেও এগিয়ে রয়েছে কংগ্রেস। West Bengal Election Result 2026
রাজ্য পরিবর্তন হবে ? নাকি বিপুল জনাদেশ নিয়ে ফের কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? তা নিয়ে যাবতীয় জল্পনা-চর্চায় এবার ইতি পড়তে চলেছে। তবে তার জন্য রাজ্যবাসীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ বছর রাজ্য পরিচালনার দায়িত্বে কোন দলকে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ দেখতে চাইছেন তা জানার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত ১৫ মার্চ। ওইদিনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো এবার রাজ্য দুই দফায় নির্বাচন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম – এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান – এই ৭ জেলায়। আজ ফল ঘোষণা। আজ ২৯৩টি আসনের ভোট গণনা হবে। কারণ, কারণ, ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট।
নজরে বঙ্গ রাজনীতির এই হেভিওয়েট প্রার্থীরা, আগামী ৫ বছর কী ভূমিকায় নির্ধারণ হবে আজই
ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।