Last Updated:
West Bengal Assembly Results-Barrackpore: এদিন গণনা শুরুর থেকেই পিছিয়ে পড়ার ইঙ্গিত আসছিল। সেই ব্যবধান আরও স্পষ্ট হয়। এরপর হার বুঝতে পেরে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান রাজ চক্রবর্তী। আর বেরিয়ে যাওয়ার মুহূর্তে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়৷ তাঁকে কাদা-ঘুঁটে ছোড়া হয় বলেও অভিযোগ৷
ব্যারাকপুর: বাংলাজুড়ে বিজেপি ঝড়৷ সেই ঝড়ে বহু তৃণমূল হেভিওয়েট প্রার্থী হেরে গেলেন৷ সেই তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী৷ বাংলার জনপ্রিয় পরিচালক রাজ ২০২১ এ এই আসন থেকে জয়ী হন৷ তবে এবার তিনি বিজেপির কৌস্তব বাগচীর কাছে অনেক ভোটে পিছিয়ে রয়েছেন৷ ৭ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থীর থেকে প্রায় ১৩হাজার ভোটে পিছিয়ে রাজ৷ এদিন গণনা শুরুর থেকেই পিছিয়ে পড়ার ইঙ্গিত আসছিল। সেই ব্যবধান আরও স্পষ্ট হয়। এরপর হার বুঝতে পেরে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান রাজ চক্রবর্তী। আর বেরিয়ে যাওয়ার মুহূর্তে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়৷ তাঁকে কাদা-ঘুঁটে ছোড়া হয় বলেও অভিযোগ৷
এই অবস্থায় দলের কর্মীরাই তাঁকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যান। তবে এ নিয়ে কোনও কথা বলেননি রাজ চক্রবর্তী৷ উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় ব্যারাকপুর কেন্দ্রে। ভোটের দিনও বুথ পরিদর্শনে দেখা যায়নি তাঁকে।
উত্তর ২৪ পরগণা জেলার ১০৮ নম্বর ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিল্পাঞ্চল সমৃদ্ধ এলাকা। বর্তমান সীমানা অনুযায়ী এই কেন্দ্রটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়, যা ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভার অংশ নিয়ে গঠিত। ২০১১ সালের প্রথম নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শীলভদ্র দত্ত জয়ী হয়ে এই আসনের সূচনা করেন। ২০১৬ সালেও শীলভদ্র দত্ত তৃণমূলের টিকিটে পুনরায় জয়ী হয়েছিলেন। ২০২১ সালে তৃণমূল প্রার্থী হিসেবে রাজ চক্রবর্তী এই আসনটি ধরে রাখেন।
৪ মে, সোমবার। এই দিনটার দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা। বাংলার মসনদে প্রথমবারের মতো গদি দখল করল বিজেপি। সকাল ৮টা নাগাদ শুরু হয় ভোটগণনা। প্রথমেই পোস্টাল ব্যালট গোনা হয়। গণনাপর্ব শুরুর প্রথম আধঘণ্টা শুধু পোস্টাল ব্যালটই গণনা হয়। তার পরে সাড়ে ৮টা থেকে শুরু হয় ইভিএমের কাউন্টিং। তখন থেকে পোস্টাল ব্যালট এবং ইভিএম দুই-ই একসঙ্গে গণনা চলে। শুরু থেকে স্পষ্ট হতে থাকে বিজেপির জয়ের ধারা৷ সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি (ফলতা ব্যতীত) আসনে ভোট গণনা হয়। তবে শনিবার কমিশন এই সংক্রান্ত যে তালিকা প্রকাশ করে, তাতে ২৯৪টি আসনের উল্লেখ রয়েছে। সেই তালিকা অনুসারে ওই আসনগুলিতে মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে ৪৯ জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে সেটাই সর্বাধিক। সবচেয়ে কম আলিপুরদুয়ারে। সেখানে পাঁচটি আসনে ছ’জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
Kolkata,West Bengal
