Last Updated:
Dev: সোমবার ৪ মে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। এই দিনটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। সকাল ৮টা নাগাদ শুরু হয়েছে ভোটগণনা। টানটান উত্তেজনার মুহূর্তে দেবের পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া৷ সোমবার সকালেই সবচেয়ো কাছের প্রিয়জনকে হারালেন অভিনেতা দেব৷
কলকাতা: সোমবার ৪ মে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। এই দিনটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। কারণ আজই জানা যাবে বাংলার সাধারণ মানুষের রায়। এবার জনগণ প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, সেটা আজই পরিষ্কার হয়ে যাবে। তারপরই ঠিক হবে বাংলার মসনদে ফিরছে তৃণমূল, নাকি প্রথমবারের মতো গদি দখল করছে বিজেপি।
সকাল ৮টা নাগাদ শুরু হয়েছে ভোটগণনা। টানটান উত্তেজনার মুহূর্তে দেবের পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া৷ সোমবার সকালেই সবচেয়ো কাছের প্রিয়জনকে হারালেন অভিনেতা দেব৷
দেবের আদরের পুত্রসম সারমেয় ‘লাকি’ আর নেই। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক খবরটি শেয়ার করেছেন অভিনেতা৷ প্রিয় সারমেয়ও মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা৷ প্রিয় ‘লাকি’-র একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন-‘তুই আমার জীবনের সেরা উপহার ছিলিস, লাকি। শান্তিতে ঘুমা এবার। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসিস।’ দেবের এই পোস্টে অনুরাগীরা ‘লাকি’র আত্মার শান্তি কামনা করেছেন৷
সোশ্যাল মিডিয়ায় হামেশাই প্রিয় পোষ্যদের মজাদার ছবি ও ভিডিও পোস্ট করতেন দেব৷ পোষ্যদের প্রতি তাঁর ভালবাসা বরাবরই নজর কেড়েছে নেটিজেনদের৷ বাড়ি থেকে শ্যুটিং ফ্লোর সর্বদাই পোষ্যদের সঙ্গে সময় কাটাতেন অভিনেতা৷ ভোটগণনার এই বিশেষ দিনে আদরের লাকিকে হারিয়ে শোকে কাতর সুপারস্টার দেব৷
Kolkata,West Bengal
