প্রথম ধাপ: ‘ফ্যান-ডাম’ ছিলই, কিন্তু তা ভোটবাক্সের ভক্তগোষ্ঠীতে পরিণত করার জন্য প্রথম পদক্ষেপ ছিল ‘রাসিগার মণ্ড্রাম’ (ফ্যান ক্লাব)৷ এই সংগঠনগুলো শুধু সিনেমার প্রচারেই সীমাবদ্ধ থাকেনি—বরং সংগঠিত সমাজসেবায় যুক্ত হয়েছে। রক্তদান শিবির, ত্রাণ কার্যক্রম, ছাত্রদের সংবর্ধনা, সামাজিক যোগাযোগ—এসব একবারের জন্য নয়, বরং ধারাবাহিকভাবে হয়েছে।
