Last Updated:
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার সোনাপুর দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দিতা করেন অভিনেত্রী লাভলি মৈত্র। বিপরীতে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়, সিপিআইএম-এর পারমিতা দাশগুপ্ত।
দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর দক্ষিণ থেকে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি-র প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। পিছনে ফেললেন তৃণমূলের লাভলি-কে। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের থেকে ১০২৬৯ ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র।চার রাউন্ড গণনা শেষে বিজেপির ঝুলিতে ২৪৮৩৪ টি ভোট, তৃণমূলের ঝুলিতে ১৪৫৬৫ টি ভোট।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার সোনাপুর দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দিতা করেন অভিনেত্রী লাভলি মৈত্র। বিপরীতে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়, সিপিআইএম-এর পারমিতা দাশগুপ্ত।
সোনারপুর দক্ষিণে এবার ছিল ‘অভিনেত্রী বনাম অভিনেত্রী’ লড়াই। একদিকে রূপা গঙ্গোপাধ্যায়, অন্যদিকে লাভলি মৈত্র। ১১ বছর ধরে রাজনীতিতে সক্রিয় রূপা। দলের মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী পদ সামলেছেন। বিধানসভা ভোটেও লড়েছেন। তবে হেরেছেন। অন্যদিকে, লাভলি বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। ২০২১-এর বিধানসভা নির্বাচনে সোনাপুর দক্ষিণ থেকে জিতেছিলেন তিনি। তবে, এবছর শেষ পর্যন্ত কী ফল হয়, তার জন্য ভোট গণনা সমাপ্তি পর্যন্ত অপেক্ষা!
South Twenty Four Parganas,West Bengal
May 04, 2026 12:49 PM IST