Last Updated:
Rudranil Ghosh: ২০২১-এর পরাজয় কাটিয়ে ২০২৬-এ বাজিমাত। শিবপুর কেন্দ্রে বিপুল জনসমর্থন নিয়ে বিধানসভায় যাচ্ছেন রুদ্রনীল ঘোষ।
শিবপুর, রাকেশ মাইতি: বাংলায় গেরুয়া ঝড়, স্রোতে গা ভাসাল হাওড়ার শিবপুরও! বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করে পরাজয় স্বীকার করেন। কিন্তু লড়াই জারি রেখেছিলেন, সেই লড়াইয়ের সুবাদে সুদিন। হাওড়া শিবপুর কেন্দ্র থেকে বিপুল জনসমর্থন পেয়ে জয়লাভ। নির্বাচনের নাম ঘোষণার পর থেকেই তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতি এবং খামতি তুলে ধরে শিবপুর কেন্দ্রে প্রচার শুরু থেকে গণনা শেষেও নিজের ছন্দেই রুদ্রনীল।
অভিনেতা রুদ্রনীল ঘোষের নিশ্চিদ্র প্রচারে রীতিমতো খড়কুটোর মতো বাংলার গেরুয়া ঝড়ে উড়ে যান, বালি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়।
Location :
Haora (Howrah),Haora,West Bengal