Last Updated:
East Medinipur News: পূর্ব মেদিনীপুরের এই বিদ্যালয়ে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে অজয় মুখার্জির মতো ব্যক্তিত্বরা পড়াশোনা করেছেন। ইতিহাসের পাতায় এই স্কুলের নাম স্বর্ণাক্ষরে লেখা।
তমলুক, সৈকত শীঃ এই বিদ্যালয়ের ইতিহাস অত্যন্ত গৌরবময়। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে অজয় মুখার্জির মতো বহু বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এখানে পড়াশোনা করেছেন। এই বিদ্যালয়ের রয়েছে ১৭৫ বছরের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। নাম হ্যামিলটন হাই স্কুল। ইতিহাসে এই স্কুলের নাম স্বর্ণাক্ষরে লেখা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত পূর্ব মেদিনীপুর জেলা বা অবিভক্ত মেদিনীপুর জেলার এই বিদ্যালয়।
হ্যামিলটন হাই স্কুলের ইতিহাসে সঙ্গে জড়িয়ে আছে নানা বিপ্লবীদের নাম। এই স্কুলের প্রধান শিক্ষক স্বদেশী আন্দোলনের সময় স্কুল চত্বরে স্বদেশী মেলার আয়োজন করেছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের একটি নামী স্কুল হল তমলুক হ্যামিলটন স্কুল। ১৮৫২ সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে এই বিদ্যালয় রাজ্য হেরিটেজ কমিশন থেকে হেরিটেজ স্কুলের মর্যাদা পায়। এখানকার বহু মেধাবী ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। কিন্তু এই স্কুল শুধু মেধাবী ছাত্রদের জন্য নয়, আরও বহু কারণে জনপ্রিয়।
ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেন এই স্কুলের ছাত্ররা। তমলুকের এই স্কুলে যদুগোপাল মুখোপাধ্যায় ক্ষুদিরাম সহ প্রমুখ ও অগ্নিযুগের বিপ্লবীদের হাত ধরে স্বদেশী আন্দোলনের বীজ বপন হয়েছিল। পরবর্তীকালে ১৯২১ সাল, ১৯৩০ এবং ১৯৪২ সালের বিভিন্ন আন্দোলনে এই স্কুলের ছাত্ররা সরাসরি স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে এই স্কুলের ১২ জন ছাত্র জড়িয়ে পড়লে স্কুল থেকে থেকে তাঁদের বহিষ্কার করা হয়। সেই ছাত্র দলের মধ্যে ছিলেন তমলুক রাজবাড়ীর সদস্য। এই স্কুলের একদা প্রধান শিক্ষক সতীশ চক্রবর্তী ব্রিটিশ রাজ চক্ষুর উপেক্ষা করেই স্কুল চত্বরে স্বদেশী মেলা বসিয়েছিলেন। এমনকি সেই মেলায় এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও প্রফুল্ল চন্দ্র রায়।
১৯৩০ সালের লবণ সত্যাগ্রহ এমনকি ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে তমলুক মহাকুমায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণকারী অজয় কুমার মুখোপাধ্যায় এবং সুশীল ধাড়া এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। এই স্কুলে গোপনে স্বদেশী কাজকর্ম চলতে বলে জানান স্কুলের বর্তমান ইতিহাসের শিক্ষক। এখন এই স্কুল জেলার শিক্ষা ক্ষেত্রে অগ্রণী একটি বিদ্যালয়। এই স্কুলের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িতে রয়েছে স্বাধীনতা সংগ্রামের কাহিনী। আজও স্কুল চত্বরে পুরনো বিল্ডিং সহ গাছ বিভিন্ন গাছ সেই সাক্ষ্য বহন করে চলেছে।
Purba Medinipur,West Bengal
East Medinipur News: ক্ষুদিরাম বসু-অজয় মুখার্জিরা পড়েছেন! তমলুকের গর্ব ১৭৫ বছর পুরনো এই স্কুল, জানুন গৌরবোজ্জ্বল ইতিহাস