Last Updated:
Unmesh Ganguly Wedding: ব্যাচেলর দশা থেকে মুক্তি ঘোতনের। জীবনে এলেন অর্ধাঙ্গিনী। বাঁকুড়া মিমস-এর উন্মেষ গঙ্গোপাধ্যায় বাঁধলেন গাঁটছড়া
কলকাতা : রাজ্যে পালাবদলের ঠিক আগেই নিজের জীবনের চালচিত্রে পরিবর্তন করে ফেললেন ইনফ্লুয়েন্সার উন্মেষ গঙ্গোপাধ্যায়। রবিবার, প্রত্যাবর্তন-পরিবর্তনের আগের রাতে বিয়ে করলেন নেটিজেনদের প্রিয় ঘোতন ওরফে টুকাই ওরফে বাবা ওরফে মা। ‘বাঁকুড়া মিমস’-এর উন্মেষ ভোটগণনার আগের রাতে বাঁধা পড়লেন সাত পাকে। ঘনিষ্ঠ বৃত্তের অনুষ্ঠানে পা রাখলেন জীবনের নতুন পর্বে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর বিয়ের ছবি।
প্রসঙ্গত উন্মেষ গঙ্গোপাধ্যায়ের পেজ ‘বাঁকুড়া মিমস’ অত্যন্ত জনপ্রিয়। সেখানে তিনি নিজেই এক পরিবারের চার সদস্য-বাবা,মা এবং তাঁদের দুই ছেলে ঘোতন ও টুকাইয়ের ভূমিকায় অভিনয় করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল তাঁর ভিডিও। এরকম এক জনপ্রিয় পেজের স্রষ্টা, অ্যাডমিন এবং কনটেন্ট ক্রিয়েটর হওয়ার পাশাপাশি উন্মেষ বিভিন্ন সিরিজ, মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। জীবনের নতুন পর্বে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অসংখ্য অনুরাগী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
