Last Updated:
West Bengal Results 2026: বাংলাজুড়ে বিজেপি ঝড়৷ সেই ঝড়ে বহু তৃণমূল হেভিওয়েট প্রার্থী হেরে গেলেন৷ সেই তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী৷ বিজেপির কৌস্তভ বাগচি আর তাঁর কাছেই পরাস্ত হলেন ব্যারাকপুরের প্রার্থী পরিচালক তথা রাজনীতিবিদ রাজ চক্রবর্তী
কলকাতা: তিনি তৃণমূল প্রার্থী হিসেবে হারতে পারেন, কিন্তু বাড়িতে তিনিই হিরো৷ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে হারের পরের দিন স্বামী রাজ চক্রবর্তীর ছবি পোস্ট করে সুপারহিরো বললেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ রাজের সঙ্গে তাঁর ছবি, ছেলে-মেয়ের সঙ্গে তাদের বাবার ছবি পোস্ট করলেন বাংলার লেডি সুপারস্টার৷ তিনি এটাই বোঝালেন যে রাজনীতির ময়দানে তিনি হেরে যেতে পারেন ঠিকই, স্ত্রী ও সন্তানদের কাছে রাজ হলেন সুপারস্টার৷ শুভশ্রী লিখেছেন, আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের ঘর এবং আমাদের সংসারের কেন্দ্রবিন্দু৷ অর্থাৎ রাজনীতির হার জীবনের শেষ কথা নয়, এটাই বলতে চেয়েছেন শুভশ্রী৷
বাংলাজুড়ে বিজেপি ঝড়৷ সেই ঝড়ে বহু তৃণমূল হেভিওয়েট প্রার্থী হেরে গেলেন৷ সেই তালিকায় রয়েছেন রাজ চক্রবর্তী৷ বিজেপির কৌস্তভ বাগচি আর তাঁর কাছেই পরাস্ত হলেন ব্যারাকপুরের প্রার্থী পরিচালক তথা রাজনীতিবিদ রাজ চক্রবর্তী। বাংলার জনপ্রিয় পরিচালক রাজ ২০২১ এ ব্যারাকপুর আসন থেকে জয়ী হয়েছিলেন৷ তবে এবার তিনি আর সেই ধারা ধরে রাখতে পারলেন না।
শুধু হারলেনই না, রাজকে ঘিরে বিরোধী শিবির থেকে উঠল চোর চোর স্লোগান৷ তিনি হেরে যাচ্ছেন, বুঝতে পেরে যখন গণনা কেন্দ্র ছাড়েন তখন তাঁকে কাদা ছোড়া হয়৷ তৃণমূল কর্মী সমর্থকেরা রাজকে ঘিরে রাখলেও রাজের সাদা পঞ্জাবিতে কাদা লাগে৷ মাথা নীচু করে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যান রাজ চক্রবর্তী।
পরিচালকের ঘনিষ্ঠরা বলেন রাজ দক্ষ সংগঠক৷ সকলকে নিয়ে চলতে পছন্দ করেন৷ প্রচারেও ছিল সেই ঝলক। কখনও সেল্ফি তুলে কখনও আবার ভোটের ফলাফল প্রসঙ্গে প্রলয় ৩ হবে বলে রাজকীয় কায়দায় প্রচার সেরেছিলেন রাজ৷ এমনকি ভোটের দিনও বুথে না গিয়ে ক্যারাম খেলতে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তীকে৷ সিনেমা থেকে বাজনীতি সর্বত্র চ্যালেঞ্জ নিয়েছেন রাজ। রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ নিলেও ধাক্কা খেলেন পরিচালক৷
Kolkata,West Bengal
