Last Updated:
South 24 Parganas News: আদালতের নির্দেশে পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন। অতিরিক্ত ১০টি বেড-সহ অতিরিক্ত একটি আ্যম্বুল্যান্স আনা হয়েছে। কিছুদিনের মধ্যেই এই হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা মিলবে।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ন্যাশানাল হেলথ মিশনের অধীনে পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সাজল নতুন রূপে। এই হাসপাতালে ইতিমধ্যে একটি ভেষজ উদ্যান গড়ে তোলা হয়েছে। এছাড়াও হাসপাতাল ভবনের আধুনিকীকরণের কাজ চলছে।
এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ভূমিদাতারা আদালতের দারস্থ হয়। এরপর আদালতের নির্দেশে কাজ শুরু হয়। অবশেষে বেড-সহ পরিকাঠামো বাড়ছে পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। ইতিমধ্যে সেখানে অতিরিক্ত একটি আ্যম্বুল্যান্স ও অতিরিক্ত ১০টি বেড নিয়ে আসা হয়েছে। যার ফলে মোট বেড সংখ্যা ও আ্যম্বুল্যান্সের সংখ্যা বাড়ছে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ এবং পরবর্তীকালে বেড সংখ্যা বাড়িয়ে স্বাস্থ্য কেন্দ্রের সম্প্রসারণের জন্য রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পাঁচ দশক আগে দুই দফায় জমি দান করেছিল এলাকার একটি পরিবার। কিন্তু দীর্ঘদিন ধরে সেই স্বাস্থ্যকেন্দ্রের বেড সংখ্যা দশ ছাড়ায়নি। এরপর ভূমিদাতার পরিবার কোর্টে দারস্থ হলে হাসপাতালের পরিকাঠামো বাড়ানোর নির্দেশ দেয় আদালত। তখন থেকেই পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। অবশেষে পরিকাঠামো বৃদ্ধি হয়েছে যার ফলে খুশি সকলেই।
এছাড়াও হাসপাতাল চত্বরে বসার ব্যবস্থা, হাইমাস্ট লাইট, জল ও হাসপাতালের মধ্যের রাস্তার উন্নয়ন করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নে খুশি সকলেই। স্থানীয়রা সমস্ত পরিষেবা উন্নয়নের জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদন ও আদালতের নির্দেশে এই কাজ চলছে।
South Twenty Four Parganas,West Bengal
South 24 Parganas News: বাড়ছে বেড ও অ্যাম্বুল্যান্স সংখ্যা, ঢেলে সাজানো হচ্ছে পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে, শীঘ্রই চালু হবে চিকিৎসা