Last Updated:
West Bengal Assembly Election 2026: আজ রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। ফলাফল ঘোষণা হবে আগামী সোমবার তথা ৪ মে। সেদিনই জানা যাবে কার মুখে ফুটবে হাসি।
কোচবিহারঃ বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটের পর আজ রাজ্যের ১৪২টি আসনে ভোট হচ্ছে। ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে। তবে তার আগে জানা গেল, এবার ভোটগণনার সময় ইভিএমে কোনও রকম সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ইভিএম মেশিনের সঙ্গে যুক্ত ভিভিপ্যাট দিয়ে কাজ সারা হবে।
জানা গিয়েছে, এবার গণনার সময় কোনও ইভিএমে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সেটি আর কাউন্টিংয়ের কাজ ব্যবহৃত হবে না। বরং সংশ্লিষ্ট ইভিএম মেশিনের সঙ্গে যুক্ত ভিভিপ্যাট দিয়েই কাজ সারা হবে। কমিশন মনে করছে, এর ফলে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই গণনাতেও আরও স্বচ্ছতা আসবে।
ইভিএমের গণনার কাজে প্রত্যেকটি টেবিলে তিনজন করে গণনাকর্মী এবং পোস্টাল ব্যালটের গণনার কাজে প্রত্যেক টেবিলে চারজন করে গণনাকর্মী থাকবেন। অতিরিক্ত জেলাশাসক দীননারায়ণ ঘোষ জানান, ভোটগণনার সবরকম তোড়জোড় করা হচ্ছে। গণনাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁদের দু’বার প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এবারের বিধানসভা নির্বাচন দু’দফায় হচ্ছে। প্রথম দফার ভোট আগেই সম্পন্ন হয়েছে। আজ দ্বিতীয় দফার ভোট চলছে। আগামী ৪ মে ফল ঘোষণার পর জানা যাবে কার মুখে ফুটবে শেষ হাসি।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
WB Assembly Election 2026: ভোটগণনার সময় EVM-এ সমস্যা হলেও চিন্তা নেই! এবার ভিভিপ্যাট দিয়ে সারা হবে কাজ, জানুন বিস্তারিত
