Last Updated:
দ্বিতীয় তথা শেষ দফা ভোটের শুরুতেই একগুচ্ছ অভিযোগ বিবিধ রাজনৈতিক দলের। সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার।
কৌশিক অধিকারী, সিঙ্গুর: ভোটের আগের রাতে উতপ্ত সিঙ্গুর। সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার। ঘড়ির কাঁটায় রাত একটা সময় বেচারাম মান্নার উপস্থিতিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দলীয় পতাকা বাঁধতে বাধা প্রদান করেন। তিনি বলেন, ‘আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। আর তাই আমরা পথে নেমে বিক্ষোভ দেখালাম।’
এদিকে ক্যানিং পূর্ব বিধানসভায় আই এস এফ এর এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না, বাড়ির সামনে ভিড় করে রয়েছেন লোকজন পাশাপাশি ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন প্রার্থী আরাবুল ইসলাম। ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল। থানার সামনেই হামলা চালানোর অভিযোগ তোলেন জগদ্দলের প্রার্থী রাকেশ কুমার ও নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং। তৃণমূলও পাল্টা দাবি জানায় তাদের কর্মীদের উপর মারধরের। সেই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ জানাতে গিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। চলে ইট বৃষ্টি। এমনকি গুলি চালনার ঘটনাও ঘটে, গুলি লাগে এক নিরাপত্তারক্ষীর গায়ে। ভোটের আগের দিন রাত থেকেই তাই শান্তিপূর্ণ ও সুস্থ ভোট গ্রহণের লক্ষ্যে জগদ্দলে কেন্দ্রীয় বাহিনীসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তারা। ভোটারদের আশ্বস্ত করতে নামলেন ময়দানে।
দ্বিতীয় দফায় তো বটেই, এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে গোটা দেশের নজরে ভবানীপুর কেন্দ্র৷ শেষ হাসি হাসবেন কে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? ভবানীপুর লাগোয়া রাসবিহারী কেন্দ্রেও এবার জোর লড়াই৷ মুখোমুখি তৃণমূলের দেবাশিস কুমার এবং বিজেপি-র স্বপন দাশগুপ্ত৷ বালিগঞ্জ কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ উল্টোদিকে রয়েছেন বিজেপি-র শতরূপা৷ এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র৷ সিপিএম-এর হয়ে লড়াইয়ে তরুণ মুখ আফরিন বেগম৷ দ্বিতীয় দফায় অন্যতম নজরকাড়া কেন্দ্র উত্তর চব্বিশ পরগণার পানিহাটি৷ বিজেপি প্রার্থী আরজি কর নির্যাতিতার মায়ের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ এবং সিপিএমের কলতান দাশগুপ্ত৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
