পৌরসভা এলাকার পাঁচটি প্রধান প্রবেশপথ পাওয়ার হাউস মোড়, পাহাড়েশ্বর গোশালা, আশ্রম মোড়, খয়রাশোল রাস্তা এবং হেতমপুর গ্রামীণ হাসপাতালের কাছে থাকা টোল বুথগুলি এখন সম্পূর্ণ স্তব্ধ। অনেক চালক সকালে টাকা দিয়ে গেলেও ফেরার পথে কাউকে না পেয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ তো রসিকতা করে বলছেন, ;টোল দিতে এসেছিলাম, কিন্তু নেওয়ার লোকই নেই!’ তবে এই পরিস্থিতির পিছনে রাজনৈতিক সমীকরণ ও ‘অবৈধ’ আদায়ের অভিযোগই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে।
