Last Updated:
Rabindra Jayanti: ২৫শে বৈশাখে ইতিহাসের স্পর্শ। পুরুলিয়ার বুকে আজও সংরক্ষিত রবীন্দ্রস্মৃতির পিয়ানো। ১৯৬৫-৬৬ সালে পিয়ানোটি উপহার হিসেবে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন আসে।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ২৫শে বৈশাখ মানেই বাঙালির আবেগে অন্য এক সুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী (Rabindra Jayanti) ঘিরে আজও বাঙালির মননে জেগে ওঠে সাহিত্য, সংগীত ও সংস্কৃতির এক অনির্বচনীয় আবহ। সেই আবেগকেই যেন আরও গভীরভাবে অনুভব করা যায় পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নিবেদিতা কলামন্দিরে। যেখানে আজও সযত্নে সংরক্ষিত রয়েছে কবিগুরুর স্মৃতিবাহী এক ঐতিহ্যশালী পিয়ানো।
শতবর্ষ ছুঁইছুঁই সেই পিয়ানো যেন শুধু একটি বাদ্যযন্ত্র নয়, ইতিহাসের নীরব সাক্ষী। কথিত আছে, এই পিয়ানোর সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রসংগীত, সাহিত্যচর্চা এবং এক স্বর্ণালী সাংস্কৃতিক পরম্পরার আবেগ। ১৯৬৫-৬৬ সালে পিয়ানোটি উপহার হিসেবে আসে মিশনে। তারপর থেকে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও, তার মর্যাদা ও গুরুত্ব এতটুকুও ম্লান হয়নি।
সময়ের সঙ্গে বদলেছে পৃথিবী, বদলেছে মানুষের জীবনযাপন। কিন্তু কিছু স্মৃতি কখনও পুরনো হয় না। পুরুলিয়ার এই পিয়ানো আজও যেন নীরবে বহন করে চলেছে রবীন্দ্রনাথের স্মৃতি। সুর থেমে যায় না, ইতিহাসও হারিয়ে যায় না। তাই নিবেদিতা কলামন্দির শুধু একটি সংগীত চর্চা স্থল নয়, এটি হয়ে উঠেছে রবীন্দ্রচেতনার এক জীবন্ত ঠিকানা।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
May 09, 2026 10:14 AM IST
Rabindra Jayanti: নিবেদিতা কলামন্দিরে আজও সযত্নে সংরক্ষিত রবীন্দ্রনাথের স্মৃতিবাহী পিয়ানো, শতবর্ষের উপহার ঘিরে আবেগ