Last Updated:
Le Rythme নারীর ক্ষমতায়ন, যুবসমাজের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সৌরশক্তি এবং সামাজিক কল্যাণ-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি গ্রহণ করেছে।
কলকাতা: আগামী ৮ অক্টোবর, ২০২৬ কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে লে রিদম সংস্থা আয়োজিত ঊমা সম্মান ও রিনি মুখার্জি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড । অনুষ্ঠান ‘শিকল ভাঙ্গার গল্প’ । অনুষ্ঠানে নিজের লেখা কবিতা পাঠ করবেন তসলিমা নাসরিন, তাঁর লেখা ও অন্যান্য কবিতা গান গাইবেন সোমদত্তা ব্যানার্জি, মৌসুমী হোসেন, পিয়ালী হালদার। গানে সুর দিয়েছেন মৌসুমী হোসেন। দেবী বন্দনার নৃত্য পরিচালনায় থাকবেন মৈত্রেয়ী পাহাড়ী।সমাজের বিভিন্ন ধারার কৃতী নারীদের দেওয়া হবে “ঊমা সম্মান”, কয়েকজন বিশিষ্ট নাগরিককে দেওয়া হবে ‘রিনি মুখোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।’
‘লে রিদম’ (Le Rythme) একটি শংসাপত্রপ্রাপ্ত (certified) সংস্থা, যা সমগ্র ভারতজুড়ে সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং জাতীয় প্রতিভার লালনে নিরলসভাবে কাজ করে চলেছে। সাংস্কৃতিক উৎকর্ষ এবং সামাজিক ক্ষমতায়নের এই প্রেরণাদায়ী যাত্রায় সংস্থাটি প্রতিনিয়ত নতুন মাইলফলক স্পর্শ করছে।
প্রখ্যাত প্লেব্যাক গায়িকা ও সাংস্কৃতিক দূরদর্শী প্রয়াত রিনি মুখোপাধ্যায়ের হাত ধরে ‘লে রিদম’-এর সূচনা হয়েছিল। তাঁর অকালপ্রয়াণের পরেও সংস্থাটি তাঁর মূল লক্ষ্য ও ভাবধারাকে অক্ষুণ্ণ রেখেছে। ভারতীয় সংস্কৃতিতে রিনি মুখোপাধ্যায়ের অমূল্য অবদান চিরস্মরণীয়, এবং সহ-প্রতিষ্ঠাতা রাজীব মুখোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বে আজ সংস্থাটি সাফল্যের সাথে তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
Le Rythme দিল্লিভিত্তিক একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য ভারতীয় শিল্প ও সংস্কৃতির প্রসার, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি।
সংস্থার মূল উদ্দেশ্য সম্পর্কে সহ-প্রতিষ্ঠাতা রাজীব মুখোপাধ্যায় বলেন,”ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে একটি বলিষ্ঠ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে রিনী মুখোপাধ্যায় ‘লে রিদম’ প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমরা তাঁর সেই ধারাকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং শিল্পকে সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পূর্ণাঙ্গভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
