Last Updated:
Cooch Behar Agriculture News: মানকচু, গাঠি কচু সহ কচুর বিভিন্ন প্রজাতি হয়। এমনই একটি বিশেষ প্রজাতির কচু চাষ করে ভাল আয়ের দিশা খুঁজে নিয়েছেন মাথাভাঙার এক চাষি।
মাথাভাঙা, কোচবিহারঃ কচু খেতে ভালবাসেন বহু বাঙালি। কারও পছন্দ মানকচু, কেউ আবার ভালবাসেন গাঠি বা অন্য কোনও প্রজাতির কচু। এবার এক বিশেষ প্রজাতির কচু চাষ করেই আয়ের দিশা খুঁজে পেয়েছেন কোচবিহারের মাথাভাঙার এক চাষি। লতিরাজ প্রজাতির কচু চাষ করে ভাল টাকা আয় শুরু করেন তিনি।
জানা যায়, মূলত কর্দমাক্ত মাটিতেই এই বিশেষ প্রজাতির কচু চাষ করা বেশি ভাল। তবে কেউ চাইলে শুকনো মাটিতেও চাষ করতে পারেন। মূলত কচুর লতির জন্যই এই প্রজাতির কচু চাষ করা হয়। সঠিক পদ্ধতিতে চাষ করলে লতিরাজ প্রজাতির কচু ফলিয়ে ভাল টাকা আয় করা যেতে পারে বলে খবর।
মাথাভাঙার কৃষক অখিল কুমার সরকার জেলার বাইরে থেকে এই কচু এনে চাষ শুরু করেন। দক্ষিণবঙ্গে এই প্রজাতির কচুর চাষ দেখেছিলেন তিনি। এরপর বীজ নিয়ে এসে কোচবিহারে চাষ শুরু করেন।
এই কচু চাষির মতে, লতিরাজ প্রজাতির কচু কর্দমাক্ত জমিতে চাষ করা ভাল। তবে জমি তৈরির আগে সেখানে পর্যাপ্ত পরিমাণে গোবর সার প্রয়োগ করতে হবে। এছাড়া এই কচু চাষে মূলত দু’টি পোকার সম্ভাবনা দেখা যায়। সেগুলি হল লাল মাকড় ও ল্যাদাপোকা।
এই বিষয়ে এক কৃষি অভিজ্ঞের মত, চাষ শুরু করার আগে অবশ্যই নিজের এলাকার চাহিদা বুঝে নেওয়া উচিত। সেই সঙ্গেই কৃষি দফতরেরও সাহায্য নেওয়া উচিত। তাহলেই অধিক লাভ পাওয়া যেতে পারে।
সব মিলিয়ে, লতিরাজ প্রজাতির কচু চাষ করে ভাল আয়ের দিশা খুঁজে নেন মাথাভাঙার চাষি অখিল কুমার সরকার। এলাকায় চাহিদা ও চাষের অনুকূল পরিবেশ থাকলে তাঁর দেখানো পথে হেঁটে এই কচু চাষ শুরু করতে পারেন অন্যান্য কৃষকরাও।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
