মুম্বই: আইপিএলে আজ সুপার সানডে। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই হাইভোল্টেজ ম্য়াচের আগে মুম্বই শিবির কিছুটা চাপেই। হার্দিক পাণ্ড্য আগের ম্য়াচে খেলেননি। চোটের জন্য তাঁকে পাওয়া যায়নি লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। সূত্রের খবর, আজকের হাইভোল্টেজ ম্য়াচেও বিরাটদের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই হার্দিকের। তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদব দলের নেতৃত্বভার সামলাবেন।
লখনউয়ের বিরুদ্ধে ম্য়াচেও দায়িত্ব সামলেছিলেন সূর্যকুমারই। তাঁকে এদিনের ম্য়াচেও হয়ত নেতৃত্বভার সামলাতে দেখা যাবে। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ‘দলের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন হার্দিক পাণ্ড্য। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাই সূর্যকুমার যাদবের নেতৃত্বেই আরসিবি ম্যাচে খেলতে নামবে মুম্বই শিবির।’