চেন্নাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে সুযোগ মিলছিল না। আর সুযোগ মেলার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ব্যাট হাতে গত কয়েক মাসে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সবচেয়ে সফল ব্যাটার তিনিই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে খেলতে নেমে ইতিমধ্য়েই একটি মরশুমেই দুটো শতরান হাঁকিয়ে ফেলেছেন। যেভাবে স্ঞ্জু স্যামসন ব্যাটিং করছেন ও ফর্মে আছেন, তাতে অনেকেই মনে করছেন যে সিএসকের পরবর্তী অধিনায়ক হিসেবে হয়ত দেখা যাবে স্য়ামসনকে।