চেন্নাই: আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের খারাপ সময় যেন কাটতেই চাইছে না। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বোর্ডে দুশোর বেশি রান তুলেও তা ডিফেন্ড করতে পারল না ঋষভ পন্থের দল। সিএসকের হয়ে উরভিল পটেল ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছেন। তার পরিবর্তে ২৩ বলে ৬৫ রানের ইনিংসের সৌজন্যেই সিএসকে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ম্য়াচে। নিজের ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছেন চেন্নাইয়ের এই তরুণ ব্যাটার।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে লখনউ সুপারজায়ান্টস ৮ উইকেট হারিয়ে ২০৩ রান বোর্ডে তুলেছিল। জশ ইংলিশ ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। ১০টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।