কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল SSC. SSC-র পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশেই OMR শিট প্রকাশ করা হয়েছে।
রাজ্যে পালাবদলের পরই বড় পদক্ষেপ SSC-র
প্রায় ১৭ ধরণের দুর্নীতির অভিযোগ। যোগ্য-অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া। চাল থেকে কাঁকর বাছতে না পারার জেরে বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি। হকের চাকরি ফেরানোর দাবিতে রাস্তায় নেমে পুলিশের লাঠি থেকে লাথি খেয়েছেন শিক্ষকরা। যাঁদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, তাঁদেরই নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে। যোগ্য়-অযোগ্য় আলাদা করতে, বারবার OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা। কিন্তু তা করা হয়নি।
নতুন সরকারের শপথ গ্রহণের পরই, CBI-এর উদ্ধার করা সব OMR প্রকাশ SSC-র
শনিবার নতুন সরকার শপথ গ্রহণের পরই, CBI-এর উদ্ধার করা সেই সব OMR প্রকাশ করে SSC.এই আবহে একাধিক দাবিতে আগামী ১৩ মে, SSC ভবনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত নন, এমন চাকরিহারাদের একাংশ। SSC-র ‘যোগ্য’ চাকরিহারা সুমন বিশ্বাস বলেন, তৃণমূল চেপে রেখেছিল বলে প্রকাশিত হয়নি। বিজেপি আসতেই প্রকাশিত হল। রি প্যানেলিং হোক। যোগ্য চাকরি পাক।
আদালতের রায় ও নির্দেশ মেনেই ছবিগুলি আপলোড
সূত্রের খবর, নিয়োগ দু্নীতির তদন্তে নেমে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে CBI যে হার্ডডিস্ক উদ্ধার করে, সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের OMR শিট পাওয়া যায়। স্কুল সার্ভির কমিশন তাদের সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, CBI-এর কাছ থেকে পাওয়া ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের OMR-এর ছবি প্রকাশ করা হয়েছে। আদালতের রায় ও নির্দেশ মেনেই ছবিগুলি আপলোড করা হয়েছে। ২০১৬-র পরীক্ষার গ্রুপ C এবং গ্রুপ D চাকরি প্রার্থীদের স্ক্যান করা OMR-শিট শীঘ্রই আপলোড করা হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI