Last Updated:
Horrifying moment trespasser walks on runway before being sucked into engine: কিছু দেহাংশ ছাড়া কিছুই পাওয়া যায়নি ওই যুবকের ৷ প্রবল একটা ঝাঁকুনি দিয়ে বিমানটি থেমে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বিমানের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রীরাও ৷ কারণ ঠিক ওড়ার আগেই প্রবল ঝাঁকুনি দিয়ে ব্রেক কষে বিমানটি ৷
ডেনভার: সাংঘাতিক দৃশ্য ! এমনও যে ঘটনা ঘটতে পারে, কেউ কল্পনাও করতে পারবে না ৷ নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই আমেরিকার ডেনভার বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছিলেন এক যুবক। একটি প্লেন তখন রানওয়ে ধরে ছুটে আসছিল। ওড়ার কয়েক সেকেন্ডে আগের মুহূর্তেই বিমানের সামনে পড়ে যান যুবক। বিমানের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। বিমানের জেট ইঞ্জিনের মধ্যেই দলাপাকিয়ে ঢুকে যায় শরীর ৷ কিছু দেহাংশ ছাড়া কিছুই পাওয়া যায়নি ওই যুবকের ৷ প্রবল একটা ঝাঁকুনি দিয়ে বিমানটি থেমে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বিমানের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রীরাও ৷ কারণ ঠিক ওড়ার আগেই প্রবল ঝাঁকুনি দিয়ে ব্রেক কষে বিমানটি ৷ ওই ঘটনার সারভেলেন্স ক্যামেরার ফুটেজও প্রকাশ পেয়েছে ৷
শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে (ভারতীয় সময় শনিবার রাত ১টা নাগাদ) ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইট টেকঅফের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বিমানবন্দরের সীমানা টপকে ভিতরে ঢুকে পড়েন। রানওয়েতে তিনি চলে আসলে ফ্লাইটের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির।
ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিল। বিমানটি নির্ধারিত সময়েই ছাড়ে। কিন্তু রানওয়ে ছাড়ার মুহূর্তেই বিপত্তি। পাইলট বুঝতে পেরেই বিমানটিকে থামিয়ে দেন। তার পর যাত্রীদের তড়িঘড়ি করে উদ্ধার করে বিমান থেকে নিরাপদে নামানো হয়। বিমানবন্দর সূত্রে খবর, যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি বিমানবন্দরের কোনও কর্মী নন। তাঁর পরিচয়ও জানা যায়নি।
Imágenes de una cámara de vigilancia muestran a una persona en la pista de aterrizaje antes de que un avión de Frontier Airlines lo impactase y terminase con su vida en el aeropuerto de Denver, Colorado.
Video: Newsource / Ciudad y Condado de Denver. pic.twitter.com/OnpQ0WimAP
— N+ UNIVISION (@nmasunivision) May 10, 2026
ঘটনার ঠিক পরেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ফ্লাইটের ইঞ্জিনে। খবর পেয়ে ছুটে আসেন বিমানবন্দরের কর্মীরা। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
Kolkata,West Bengal
