রয়টার্স জানিয়েছে, ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে তার নৌ অবরোধ শেষ করতে এবং ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান আরও দাবি করেছে যে, ভবিষ্যতে আর কোনও হামলা হবে না, তার নিশ্চয়তা দিতে হবে।
