Last Updated:
আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। দ্বিতীয় বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। তাঁর শপথগ্রহণকে কেন্দ্র করে সাজ সাজ রব পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে।
সুস্মিতা মণ্ডল, গুয়াহাটি: অসমে ফের এনডিএ সরকার। আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সে রাজ্যে এটা হবে তৃতীয় এনডিএ সরকার। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু। অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অসমের মুখ্যমন্ত্রীর শপথে আজ আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই গুয়াহাটি বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আজ, মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। দ্বিতীয় বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। তাঁর শপথগ্রহণকে কেন্দ্র করে সাজ সাজ রব পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে। কোনও রাজ্যে নির্বাচনে বিজেপির জয়ের পরে, সেখানে সরকার গঠনের সময়ে অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়। বিজেপিতে এই রীতিই প্রচলিত। সেই রীতি মেনে আমন্ত্রণ পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আজ সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়ায় পশুচিকিৎসা কলেজের মাঠে শপথগ্রহণ করবেন হিমন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মতো কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার কথা হিমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে।
Kolkata,West Bengal
May 12, 2026 10:34 AM IST
