Last Updated:
Suvendu Adhikari: নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই তাঁর বিশ্বাস ছিল এ বার রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি। সেই ধারণা বাস্তবায়িত হওয়ার পর অভিনব উদযাপনে শামিল রানাঘাটের প্রৌঢ় শিল্পী।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: একটি ছোলার ডালের উপর ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অবয়ব। সূক্ষ্ম ও নিপুণ কাজ প্রমাণ করিয়ে দেয় শিল্পীর দক্ষতা। নদিয়ার রানাঘাট রামনগরের বাসিন্দা, মানিক দেবনাথ বরাবরই শুভেন্দু অধিকারীর ভক্ত। গত ৪ মে রাজ্যে ওলট পালট হয়ে যায় রাজনীতির প্রেক্ষাপট। জয় ছিনিয়ে নেয় বিজেপি। এরপর মুখ্যমন্ত্রীর আসনে বসেন শুভেন্দু অধিকারী।
শিল্পী মানিক দেবনাথের কথায়, তাঁর স্থির বিশ্বাস ছিল, বিজেপি এ বার বাংলায় ক্ষমতায় আসছে। আর মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে বাস্তবায়িত হল তাঁর বিশ্বাস। আনন্দ উদযাপনে তিনি নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অবয়ব ফুটিয়ে তুললেন ছোলার ডালে।
Nadia,West Bengal
Suvendu Adhikari: একটিমাত্র ছোলার ডালের দানায় ফুটিয়ে তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিকৃতি! নিপুণ হাতে সূক্ষ্ম কাজে বাজিমাত প্রৌঢ় শিল্পীর