Last Updated:
Thalapathy Vijay: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ না পরই পুরোপুরি অ্যাকশন মোডে থালাপতি বিজয়৷ জনকল্যাণ ও নিরাপত্তার কথা উল্লেখ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যজুড়ে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের কাছে পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
চেন্নাই: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ না পরই পুরোপুরি অ্যাকশন মোডে থালাপতি বিজয়৷ জনকল্যাণ ও নিরাপত্তার কথা উল্লেখ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যজুড়ে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের কাছে পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
একটি সরকারি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, উপাসনালয়, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে চালু থাকা মদের দোকানগুলি চিহ্নিত করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যব্যাপী পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে, টাসম্যাক তামিলনাড়ু জুড়ে ৪,৭৬৫টি মদের খুচরা বিক্রয় কেন্দ্র পরিচালনা করে।
কর্মকর্তারা বলেছেন, মদের দোকানগুলোর ওপর বিধি-নিষেধ কঠোর করা এবং সংবেদনশীল জনপরিসরের কাছাকাছি টাসম্যাকের দোকান পরিচালনা নিয়ে জনগণের উদ্বেগ নিরসনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার চেন্নাই সচিবালয়ে বিজয়, তাঁর মন্ত্রিসভার সহকর্মী এবং বেশ কয়েকজন প্রবীণ রাজনৈতিক নেতা বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
Kolkata,West Bengal
May 12, 2026 11:42 AM IST
