Last Updated:
Murshidabad News: শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মুর্শিদাবাদের রানীনগরের বালিদিয়ার গ্রামে মোটরবাইক ও সাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন তাহিরুল শেখ। দুর্ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানা এলাকার বালিদিয়ার গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাণীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সাহা-সহ পুলিশ বাহিনী। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাহিরুল শেখ। তাঁর বাড়ি জলঙ্গি থানা এলাকায়। মঙ্গলবার সকালে রানীনগরের বুধুরপাড়া গ্রামে নিজের শ্বশুরবাড়িতে এসেছিলেন তাহিরুল। কিছুক্ষণ শ্বশুরবাড়িতে কাটানোর পর নিজের এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করে এলাকায় ঘুরতে বের হন তিনি বলে জানা যায়। সেই সময় রাস্তার মাঝে একটি সাইকেলের সঙ্গে মোটর বাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ধাক্কা লাগার তীব্রতায় মোটর বাইক থেকে ছিটকে পড়েন তাহিরুল শেখ ও তাঁর বন্ধু। সাইকেল আরোহী-সহ মোটরবাইক তিনজনেই গুরুতর আহত হন।
Murshidabad,Murshidabad,West Bengal
Murshidabad News: মোটরবাইকে শ্বশুরবাড়ি বেড়াতে এসে সাইকেলে ধাক্কা! মুর্শিদাবাদে প্রাণ হারালেন জামাই, আহত আরও ২
