Last Updated:
Agnimitra Paul: সম্পূর্ণ অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসা অগ্নিমিত্রা পল শিল্পাঞ্চলের কাছে ‘ঘরের মেয়ে’। তিনি এখন নবান্নের প্রথম সারির মন্ত্রী। যে কারণে অগ্নিমিত্রা পলের দুর্গাপুরের গোপালমাঠের পৈতৃক বাড়িতে সামনে যেন উৎসবের আমেজ।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: রাজ্য মন্ত্রিসভায় আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খুশির জোয়ারে ভাসছে দুর্গাপুর। সম্পূর্ণ অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসা শিল্পাঞ্চলের এই ‘ঘরের মেয়ে’ এখন নবান্নের প্রথম সারির মন্ত্রী। যে কারণে অগ্নিমিত্রা পলের দুর্গাপুরের গোপালমাঠের পৈতৃক বাড়িতে সামনে যেন উৎসবের আমেজ।
রাজনীতির ঊর্ধ্বে উঠে এক সাধারণ পরিবারের মেয়ের এই অভাবনীয় সাফল্যে গর্বিত গোটা পাড়া। গোপালমাঠের বাড়িতে এখন উৎসবের মেজাজ। সেখানেই থাকেন অগ্নিমিত্রা পলের বাবা-মা এবং জ্যাঠা-জেঠিমা। বাড়ির আদরের মেয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন, এই আনন্দ যেন ধরে রাখতে পারছেন না তাঁরা।
একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে রাজনীতির ময়দানে পা রাখা। তারপর পূর্ণ মন্ত্রী হওয়া, এই যাত্রা মোটেই সহজ ছিল না বলে মনে করছেন স্থানীয়রা। পৈতৃক বাড়ির সামনে শুভেচ্ছা জানাতে মাঝেমধ্যে জড়ো হচ্ছেন পাড়া-প্রতিবেশী ও দলীয় কর্মীরা। মিষ্টি বিতরণ আর শুভেচ্ছা বিনিময়ে গোপালমাঠের চেনা ছবিটা এখন যেন উৎসবস্থলে পরিণত হয়েছে।
Durgapur,Barddhaman,West Bengal
Agnimitra Paul: ফ্যাশন জগত থেকে ক্যাবিনেট মন্ত্রী, ‘ঘরের মেয়ে’র হাতে বড় দায়িত্ব! অগ্নিমিত্রার উত্থানে উচ্ছ্বসিত দুর্গাপুরের পৈতৃক বাড়ি
