Last Updated:
Prateek Yadav’s Married Life: রাজকীয় অনু্ষ্ঠানে ২০১১ সালে সাতপাকে বাঁধা পড়েন প্রতীক ও অপর্ণা। কিন্তু তাঁদের বিবাহিত জীবন বিতর্কিত হয়ে ফের উঠে আসে শিরোনামে। স্ত্রীকে পরিবার ধ্বংসকারী বলে বর্ণনা করেন মুলায়মপুত্র প্রতীক।
লখনউ : মুলায়ম যাদবের ছেলে প্রতীকের অকালমৃত্যুতে আলোচনায় উঠে এল তাঁর বিক্ষিপ্ত বিবাহিত জীবন। সোশ্যাল মিডিয়ায় চর্চিত তাঁর পুরনো পোস্ট। বুধবার সকালে লখনউয়ে প্রয়াত হন প্রতীক (৩৮)। জানা গিয়েছে, এদিন ভোর ৬টা নাগাদ প্রতীক যাদবকে লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ করা হয়নি। ময়নাতদন্ত চলছে এবং বিস্তারিত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
প্রতীক ছিলেন মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার পুত্র। প্রসঙ্গত উত্তরপ্রদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও, তিনি সক্রিয় রাজনীতি থেকে কার্যত দূরেই ছিলেন। চলতি মাসের শুরুতে তিনি সামাজিক মাধ্যমে স্ত্রী অপর্ণা যাদবের বিরুদ্ধে পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক নষ্ট করার অভিযোগ তোলেন। একইসঙ্গে বিবাহবিচ্ছেদের পরিকল্পনা জানান। তার কয়েক মাস পরই তাঁর মৃত্যু হল। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা একটি দীর্ঘ পোস্টে প্রতীক যাদব তাঁর স্ত্রী অপর্ণাকে “পরিবার ধ্বংসকারী” হিসেবে বর্ণনা করেছেন এবং তাঁকে আত্মকেন্দ্রিক ও খ্যাতি এবং প্রভাব অর্জনে মনোযোগী বলে অভিযুক্ত করেছেন।
চলতি বছর জানুয়ারি মাসে অপর্ণার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রতীক লেখেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমি এই স্বার্থপর মহিলাকে ডিভোর্স করছি। সে আমার পারিবারিক সম্পর্কের বন্ধনগুলি নষ্ট করেছে। সে শুধু চায় প্রখ্যাত এবং প্রভাবশালী হতে। এখন, আমি খুব খারাপ মানসিক অবস্থার মধ্যে আছি এবং তাতে তার কিছুই এসে যায় না। কারণ সে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এরকম খারাপ মানুষ আমি কোনওদিন দেখিনি। এটা আমার দুর্ভাগ্য যে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল।’
Prateek Yadav, husband of Aparna Yadav, Vice-Chairperson of the Uttar Pradesh State Women’s Commission, posted on Instagram: “I am going to divorce this selfish woman as soon as possible. She ruined my family ties All she wants to become is famous and influential Right now, i am… pic.twitter.com/bwpFT9M11n
— IANS (@ians_india) January 19, 2026
Kolkata,West Bengal
