Last Updated:
এই সেলের অংশ হিসেবে কাস্টমাররা অল-ইনক্লুসিভ ওয়ান-ওয়ে ভাড়া পাবেন ডোমেস্টিক সেক্টরের জন্য ৩,৯৯৯ টাকা থেকে এবং আন্তর্জাতিক রুটে ৯,৯৯৯ টাকা থেকে।
কলকাতা: ইন্ডিগো চালু করল ‘Great Connections Fest’ ৷ যেখানে তাদের ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে কানেক্টিং ফ্লাইটের জন্য আকর্ষণীয় ভাড়া দেওয়া হচ্ছে। এই অফারটি ১২ মে ২০২৬ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত বুকিংয়ের জন্য বৈধ, এবং ২২ মে ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ভ্রমণের জন্য প্রযোজ্য। এই সেলের অংশ হিসেবে কাস্টমাররা অল-ইনক্লুসিভ ওয়ান-ওয়ে ভাড়া পাবেন ডোমেস্টিক সেক্টরের জন্য ৩,৯৯৯ টাকা থেকে এবং আন্তর্জাতিক রুটে ৯,৯৯৯ টাকা থেকে।
ডিসকাউন্টেড ভাড়ার পাশাপাশি ইন্ডিগো কিছু অ্যাড-অন সার্ভিসের জন্য স্পেশাল প্রাইজ দিচ্ছে, যার মধ্যে ‘ফাস্ট ফরোয়ার্ড’ শুরু হচ্ছে ২৫০ টাকা থেকে এবং Emergency XL seats শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে নির্দিষ্ট ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সেক্টরে।

বুকিং করা যাবে সহজেই ইন্ডিগো ওয়েবসাইট (www.goindigo.in), মোবাইল অ্যাপ্লিকেশন, AI-powered assistant 6Eskai, IndiGo WhatsApp (+৯১ ৭০৬৫১ ৪৫৮৫৮), এবং নির্দিষ্ট ট্রাভেল পার্টনার ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে।
এই সীমিত সময়ের সেলের মাধ্যমে ইন্ডিগো আবারও তাদের প্রতিশ্রুতি জানিয়েছে, যাতে তাদের বাড়তে থাকা নেটওয়ার্কে কাস্টমারদের জন্য এয়ার ট্রাভেল আরও সহজ, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত হয় ৷ এবং যারা ‘সামার ট্রাভেল’-এর প্ল্যান করছে তাদের জন্য আরও বেশি সুবিধা দেওয়া হয়।
Kolkata,West Bengal
