বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতির কারণে আগামী দিনেও সোনার দামে ওঠানামা চলতে পারে।অন্যদিকে, অনেকেই এখন বিনিয়োগের জন্যও সোনাকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। তবে গয়না কেনার আগে অবশ্যই হলমার্ক যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।সোনার দাম প্রতিদিন পরিবর্তিত হয়, তাই কেনাকাটার আগে নিকটবর্তী জুয়েলার্স দোকানে গিয়ে সর্বশেষ রেট জেনে নেওয়াই ভাল।
