Swasthyasathi News: আপাতত বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথি। হাসপাতালে চালু থাকবে স্বাস্থ্যসাথি কার্ড। হাসপাতালের সুপারদের বার্তা স্বাস্থ্যসচিবের। রাজ্যে চালু হবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প। বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প চালু নিয়ে আলোচনা।আজ স্বাস্থ্য ভবনে সব মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপারদের সঙ্গে বৈঠক হয় স্বাস্থ্যসচিবের৷ স্বাস্থ্য সচিব আজ বৈঠকে সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের জানান৷ সব চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা যেন সময়ে হাসপাতালে কাজে আসে এবং তাদের নিজ নিজ কাজ দায়িত্ব সহকারে নির্বাহ করেন৷ এছাড়াও হাসপাতালের পরিছন্নতা নিয়ে তিনি প্রচণ্ড উষ্মা প্রকাশ করেন৷ সমস্ত হাসপাতালকে চমকা পরিদর্শনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন৷ স্বাস্থ্য সচিব নিজে বলেন যে হাসপাতাল নিয়ে সমালোচনা হলে তিনি নিজে অত্যন্ত বিরক্ত হন বলে জানান৷ রাজ্যের মন্ত্রী ন্যাশনাল মেডিকেল কলেজে যা দেখেছেন সেই বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন৷ কেন ওরকম পরিস্থিতি জানতে চান৷ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষকেও এই বিষয়ে তিনি সতর্ক করেন৷ প্রত্যেকটি মেডিকেল কলেজে এটেন্ডেন্স এবং হাজিরা কড়াভাবে প্রণয়ন করতে নির্দেশ দেন৷ হাসপাতালে আপাতত স্বাস্থ্য সাথী কার্ড চালু থাকবে বলে তিনি জানান৷ আয়ুষ্মান ভারতের কার্ডও চালু হবে এই বিষয়টাও তিনি তাদেরকে অবগত করেন৷ জরুরি বিভাগে পরিষেবা যাতে সঠিকভাবে হয় সেই নিয়ে বাড়তি নজরদারির জন্যও বলেন৷