Weather News Today | নির্ধারিত সময়েই আন্দামানে বর্ষা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকবে আন্দামান-নিকোবরে। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। নির্ধারিত সময়েই ভারতের দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আপাতত ৪-৫ দিন দক্ষিণে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে কয়েক জেলায়। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ৫ জেলায়। জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝড়-বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ৮ জেলাতেই।