Last Updated:
Chingrighata Metro: চিংড়িহাটা মেট্রো প্রকল্পে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে, ই এম বাইপাসে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ৩১৭–৩১৯ নম্বর পিলারের মাঝে কাজে কিছু সমস্যা হলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগোচ্ছে।
কলকাতাঃ চিংড়িহাটা মেট্রো প্রকল্পের কাজ জোর কদমে এগোচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে গার্ডার বসানোর প্রক্রিয়া। ই এম বাইপাসের উপর ব্যারিকেড দিয়ে একদিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর অন্যদিকে ক্রেনের সাহায্যে চলছে গার্ডার বসানোর কাজ।
চিংড়িঘাটা মেট্রোর ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মাঝে দুটি গার্ডার বসাতে গিয়ে কিছুটা সমস্যার মুখে পড়তে হয় মেট্রো কর্তৃপক্ষকে। গতকাল রাত ৮টা থেকে এই কাজ শুরু হয়েছে।
শুক্রবার, ১৫ মে থেকে শুরু হয়েছে কাজ। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গতকাল রাত ৮টা থেকে চিংড়িহাটা মেট্রোর কাজ শুরু হয়। সব ঠিকঠাক থাকলে পুজো কিংবা বড়দিনের আগেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের কাজ দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে। সেই নিয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।
Kolkata,West Bengal
