Last Updated:
Congo Ebola Outbreak: ফের মারণ ইবোলা ভাইরাসে বিপর্যস্ত আফ্রিকার কঙ্গো। ক্রমশ বাড়তে থাকা সংক্রমণ ও মৃত্যুর জেরে ওয়ার্ল্ড হেলফ অর্গানাইজেশন (WHO) আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
কঙ্গো: ফের মারণ ইবোলা ভাইরাসে বিপর্যস্ত আফ্রিকার কঙ্গো। ক্রমশ বাড়তে থাকা সংক্রমণ ও মৃত্যুর জেরে ওয়ার্ল্ড হেলফ অর্গানাইজেশন (WHO) আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ইবোলায় অন্তত ৮৮ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩৬ জনের সংক্রমণের সন্দেহ রয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
কোন স্ট্রেনে ছড়াচ্ছে সংক্রমণ?
বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণ ছড়াচ্ছে ইবোলার ‘বুন্ডিবুগিও’ স্ট্রেনের মাধ্যমে। এই স্ট্রেনের বিরুদ্ধে এখনও কোনও অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বাল জানিয়েছেন,
“এই স্ট্রেনের মৃত্যুহার অত্যন্ত বেশি, যা ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।”
ইতিমধ্যেই ভাইরাস সীমান্ত পেরিয়ে ছড়াতে শুরু করেছে। প্রতিবেশী উগান্ডা-তে এক কঙ্গোর নাগরিক এই স্ট্রেনে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। বর্তমানে উত্তর-পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশে সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই অঞ্চলটি উগান্ডা ও দক্ষিণ সুদান সীমান্তের কাছাকাছি অবস্থিত।
কঙ্গো সরকারের তথ্য অনুযায়ী, প্রথম আক্রান্ত ব্যক্তি ছিলেন বুনিয়া শহরের এক নার্স। গত ২৪ এপ্রিল তিনি জ্বর, বমি ও রক্তক্ষরণের মতো উপসর্গ নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। এরপর থেকেই দ্রুত সংক্রমণ ছড়াতে শুরু করে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। সমাজকর্মী Isaac Nyakulinda জানান, “গত দুই সপ্তাহ ধরে মানুষকে মারা যেতে দেখছি। আক্রান্তদের আলাদা করে রাখার কোনও জায়গা নেই। অনেকেই বাড়িতেই মারা যাচ্ছেন এবং পরিবারের সদস্যরাই মৃতদেহ স্পর্শ করছেন।” বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে এই সংক্রমণ আরও বড় আকার নিতে পারে।
Kolkata,West Bengal
May 17, 2026 11:59 AM IST
