Last Updated:
রবিবার নিহত চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন শুভেন্দু । চন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেন। প্রতিবেশী পরিজনরা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অনুরোধ করেন, খুনিরা যেন দ্রুত গ্রেফতার হয়।
চণ্ডীপুর: মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দুর অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তার প্রাথমিক রিপোর্টে প্রকাশিত হয়েছে পরপর গুলির জন্য হৃৎপিণ্ড ফুটো হয়ে যায়, যার জেরে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। সব শেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথ রুথের। রবিবার চণ্ডীপুরের কুলুপ গ্রামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন চন্দ্রনাথের বাড়ি গিয়ে তাঁর মা ও ভাইয়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। চন্দ্রনাথের বাড়ি থেকে কলকাতা যাবেন তিনি। ছবিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানালেন। বাড়িতে ঢুকে কথা বললেন চন্দ্রনাথ রথের মায়ের সঙ্গেও। শুভেন্দু অধিকারী তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চন্দ্রনাথ রথের মা বলেন, ‘শুভেন্দু অধিকারী যে আমাদের বাড়িতে এসেছেন, আমার ছেলেকে মনে রেখেছেন এটা আমাদের পরম সৌভাগ্য। শুভেন্দুবাবু বলেছেন অপরাধীরা ধরা পড়বে। তাদের কঠোরতম শাস্তি হবে। আমিও চাই অপরাধীদের কঠোর শাস্তি হোক। শুভেন্দু অধিকারীর প্রতি আমাদের আস্থা আছে। নিশ্চয়ই শাস্তি হবে।’
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে এবার তদন্তভার নিয়েছে সিবিআই। এই ঘটনায় পুনরায় মামলা দায়ের করেছে সিবিআই। সেই সঙ্গে সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আগে চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বক্সারের বাসিন্দা বিক্কি মৌর্য ও ময়ঙ্ক মিশ্রকে গ্রেফতার করা হয় পাশাপাশি, তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিশাল শ্রীবাস্তব এখনও বিহার STF-এর হেফাজতে রয়েছে।এই অভিযুক্তের বিরুদ্ধে ২০২০ সালে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ রয়েছে। সেই মামলায় জামিনে মুক্ত থাকাকালীন সময়েই চন্দ্রনাথ রথ খুনের ঘটনাটি ঘটায়। রাজ সিংয়ের সঙ্গে বিহারের আন্ডারওয়ার্ল্ডের ঘনিষ্ঠ যোগাযোগের সম্ভাবনা উঠে আসছে সেই ক্ষেত্রে এর পিছনে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় গুরুত্বপূর্ণ হল কী কারণে খুন হতে হল চন্দ্রনাথ রথকে। মূল আসামিদের গ্রেফতার করলে এই খুনের মোটিফ জানার সম্ভাবনা রয়েছে।
শুভেন্দু অধিকারীর মতোই তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথও আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার চাকরিতে। প্রতিবেশী পরিজনরা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে অনুরোধ করেন, খুনিরা যেন দ্রুত গ্রেফতার হয় এবং তাদের কঠোর শাস্তি দিতে হয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
