Last Updated:
Inspiring Story Bankura: নিজের কথা না ভেবে বৃদ্ধাবাসের আবাসিকদের মুখে হাসি ফোটাতে প্রতি মাসের পুরো বেতন দান করছেন বাঁকুড়ার সুদীপন পাল। ত্যাগের এই গল্প আজ রামসাগর বৃদ্ধাবাসের প্রতিটি মানুষের মুখে মুখে।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: রামসাগরের একটি বৃদ্ধাবাস। বহু বয়স্ক মানুষ বাস করেন নির্দ্বিধায়, ভালবাসায়। এই বৃদ্ধাবাসে নিজের প্রতিমাসের চাকরির বেতন তুলে দিচ্ছেন এক যুবক। নিজের পুরো বেতনটাই হাতে ধরে তুলে দেন প্রতিমাসে। বাঁকুড়ার ওন্দার যুবক সুদীপন পাল একটি এনজিও সংস্থারও হয়ে চাকরি করেন। মাঠে-ঘাটে অর্থাৎ ফিল্ড ওয়ার্ক। মাস গেলে মাইনে পান আট হাজার টাকা। সেই আট হাজার টাকার চেক লিখে প্রতি মাসে তুলে দেন রামসাগরের বৃদ্ধাবাসের সুপারিনটেনডেন্টের হাতে।
সুদীপন পাল জানিয়েছেন, “ছোট থেকেই একটা ইচ্ছা ছিল কিছু করার। তবে নিজের কথা পরে ভেবে কিছু করার ইচ্ছা। আমি অনেকদিন ধরেই যুক্ত আছি এই বৃদ্ধাবাসের সঙ্গে। ভাল লাগে।” বৃদ্ধ আবাসের সুপারিনটেনডেন্ট রামানন্দ দাস অধিকারী জানিয়েছেন, “এই বৃদ্ধাবাসের জন্ম লগ্ন থেকে যুক্ত ছিলেন সুদীপন পাল। কিছু না কিছু তিনি এনাদের জন্য করেন। বিপদে-আপদে সবসময় পাশে থেকেছেন। এনার এই বিরাট ত্যাগ আমাদের শিক্ষা দেয়।”
সুদীপনের এই উদ্যোগে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বৃদ্ধাবাসের আবাসিকেরাও। তাঁদের অনেকেই জানিয়েছেন, নিজের সংসার ও ভবিষ্যতের কথা না ভেবে একজন যুবকের এভাবে প্রতি মাসের পুরো বেতন বৃদ্ধদের জন্য তুলে দেওয়া আজকের দিনে সত্যিই বিরল ঘটনা। শুধু আর্থিক সহায়তাই নয়, সময় পেলেই বৃদ্ধাবাসে এসে বয়স্কদের সঙ্গে কথা বলা, খোঁজখবর নেওয়া কিংবা প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো— সবকিছুতেই সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
Bankura,Bankura,West Bengal
Inspiring Story: বেতনের প্রতিটি টাকা অসহায় প্রবীণদের উজার বৃদ্ধাশ্রমে! মানবিকতার অনন্য নজির গড়লেন বাঁকুড়ার যুবক