Last Updated:
Money Making Tips: বর্তমানে এই আচারের ব্যবসা অনেকেই করছেন কিন্তু কলেজ পড়ুয়া তরুণী পুরনো এই ব্যবসায় দিয়েছেন প্রযুক্তির ছোঁয়া তাতেই বদলে গিয়েছে ভাগ্য। কারণ তিনি চিরাচরিত ব্যবসার গণ্ডি পেরিয়ে ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে ই-কমার্সের দুনিয়ায় পা রাখেন।
আসানসোল, পশ্চিম বর্ধমান: আজকের দিনে পুঁথিগত বিদ্যার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজন কিছু বুদ্ধিকে কাজে লাগানো। এই ডিজিটাল যুগে প্রযুক্তির সঙ্গে সামান্য বুদ্ধি খরচ করতে পারলেই ফুলেফেঁপে উঠবে পকেট। তা প্রমাণ করে দিয়েছেন এক কলেজ পড়ুয়া তরুণী দিয়া মিত্র। পড়াশোনার ফাঁকে স্রেফ বসে না থেকে তিনি ঘরে বসে শুরু করেছিলেন আচারের ব্যবসা।
বর্তমানে এই আচারের ব্যবসা অনেকেই করছেন কিন্তু কলেজ পড়ুয়া তরুণী পুরনো এই ব্যবসায় দিয়েছেন প্রযুক্তির ছোঁয়া তাতেই বদলে গিয়েছে ভাগ্য। কারণ তিনি চিরাচরিত ব্যবসার গণ্ডি পেরিয়ে ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে ই-কমার্সের দুনিয়ায় পা রাখেন। বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের তৈরি আচার বিক্রি করতে শুরু করেন তিনি।
বিশেষজ্ঞ ব্যবসায়ীদের মতে, এই কলেজ পড়ুয়া তরুণী বাজারে থাকা গ্যাপ খুজে বের করেছেন এবং ডিমান্ড ও সাপ্লাই মেথডে কাজ করছেন। দিয়ার এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি হল সঠিক সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। ঘরোয়া পদ্ধতিতে তৈরি আম, কুল, লঙ্কা বা রসুনের চাটনি ও আচার যদি প্রিজারভেটিভ ছাড়া খাঁটি উপাদানে তৈরি করা যায়, তবে বাজারে তার চাহিদা থাকে আকাশছোঁয়া। দিয়া ঠিক এই সুযোগটিকেই কাজে লাগিয়েছেন। ঘরে থেকে শুরু হওয়ায় ব্যবসা এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।
Asansol,Barddhaman,West Bengal
May 18, 2026 10:56 AM IST
Money Making Tips: মার্কেট ‘গ্যাপ’ খুঁজে দু’হাতে আয় করছেন কলেজ পড়ুয়া, ই-কমার্স থেকে অর্ডারের বন্যা! রইল ঘরে বসে ভাগ্য বদলের ফর্মুলা
