কলকাতা : বরো চেয়ারপার্সনের পদ ছাড়তে চান ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। রাজনৈতিক কারণ দেখিয়ে ইস্তফা দিতে চান চেয়ারপার্সনের পদত্যাগপত্র পাঠালেন ফিরহাদ-ঘনিষ্ঠ এই তৃণমূল কাউন্সিলর, খবর সূত্রের। ‘বরো চেয়ারপার্সনের পদ ছাড়তে চাইলেও কাউন্সিলর থাকব’, পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে পাঠালেন পদত্যাগপত্র।
আরও পড়ুন, ই-ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন, দেশজুড়ে বন্ধ থাকবে ওষুধের দোকান, কবে কখন থেকে ? রইল বিস্তরিত
এবিপি আনন্দ-কে দেবলীনা বিশ্বাস জানিয়েছেন,’ ..বরো কমিটির যে পদ ছিল আমার, আমি সেই পদটা থেকে পদত্যাগ করার জন্য একটা চিঠি পাঠিয়েছি, মালা রায়কে।কিন্তু ওটা রিসিভ হয়নি কোনও কারণে। এই সিদ্ধান্ত আমি কাউন্সিলর থাকবো বলে, এলাকার মানুষের কাজের জন্য। আমার নিজের মনে হয় যে ওই চেয়ারটাতে, ..কী আর বলব, এতদিন তো করেছি, কিন্তু এখন সরে আসছি ওখান থেকে। সম্পূর্ণ দলগত কারণেই করছি।’