Last Updated:
Kotasur Naming History: আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে অজস্র অজানা কাহিনি! বীরভূমের কোটাসুর আজ মদনেশ্বর শিব মন্দিরের জন্য খ্যাত হলেও, এর নামকরণের পিছনে রয়েছে বেশকিছু কাহিনি। যা অনেকের অজানা
বীরভূম, সৌভিক রায়: লাল মাটির জেলা এই বীরভূমের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে নানা অজানা কাহিনি, শিব মন্দির থেকে শুরু করে কালী মন্দির, রয়েছে রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি। তা ছাড়াও রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর-শান্তিনিকেতন। ঠিক তেমনই এই বীরভূমেই রয়েছে এমন এক শিব মন্দির যে মন্দির নিয়ে রয়েছে নানা অজানা কাহিনি। বীরভূম জেলার একটি সমৃদ্ধ জনপদ এই কোটাসুর।
এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যায়, কোট রাজার রাজধানী রূপে অথবা অসুরদের কোট অর্থাৎ রাজধানী থাকার কারণে এই স্থানের নাম হয় কোটাসুর। এই কোটাসুরেই সর্বদা বিরাজ করেছেন মদনেশ্বর শিব, যার জন্য কোটাসুর বীরভূম জেলার মধ্যে অন্যতম শৈবতীর্থ। বিশেষ করে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার এই শিবের মাথায় জয় ঢালার জন্য হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। এখানে শ্রাবণী মেলার আয়োজন করা হয়। আর এই মেলায় প্রচুর ভক্তের সমাগম হয়।
Birbhum,West Bengal
Kotasur Naming History: মদনেশ্বর শিব মন্দির খ্যাত, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে অজস্র অজানা কাহিনি! জানুন বীরভূমের কোটাসুরের নামকরণের আসল রহস্য