Last Updated:
Cucumber Farming: অল্প পুঁজিতে বেশি লাভের আশায় এখন অনেক কৃষক ঝুঁকছেন শসা চাষে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এক কৃষক মাত্র ২০ হাজার টাকা খরচ করে ৪৫ দিনের মধ্যেই ২ লাখ টাকার বেশি আয় করে নজর কেড়েছেন।
দক্ষিণ ২৪ পরগনা: আপনি কি জানেন এই চাষ করে আপনি হয়ে যেতে পারেন লাখপতি। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, চাষিরা চাষ করতে গিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়ছেন। সেখানে দাঁড়িয়ে সমস্ত কৃষকই চান কম পুঁজি বিনিয়োগ করে বেশি অর্থ উপার্জন করতে। আর তাই এই চাষ কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। শসা চাষ করে যেকোনও ব্যক্তি অল্প পুঁজি বিনিয়োগ করে মোটা টাকা ঘরে তুলতে পারেন। কম অর্থ বিনিয়োগে এই চাষ থেকে প্রচুর আয় করা সম্ভব। তাই শসা চাষেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনার। এভাবেই অনেক কৃষকের ভাগ্য বদলে দিচ্ছে শসা চাষ। মূলত সুন্দরবন ও দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ এলাকায় মানুষ চাষবাসের উপরেই নির্ভরশীল। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার বিভিন্ন চাষি এই শসা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
South Twenty Four Parganas,West Bengal