Last Updated:
Profitable Farming: শুধুমাত্র ধান গম চাষের মধ্যে সীমাবদ্ধ না থেকে অনেকেই নতুন ধরণের চাষ করছেন। তেমনই অড়হর ডাল চাষ করে সাফল্য পেয়েছেন এক কৃষক। কম খরচে করা যায় এই চাষ। বাজারে চাহিদার তুলনায় যোগান কম। তাই অড়হর ডাল বিক্রি করে মোটা লাভ করেছেন তিনি।
পশ্চিম বর্ধমান: ধান-গমের একচেটিয়া চাষ করার প্রথা ভেঙে এ বার মাঠ কাঁপাচ্ছে অড়হর ডাল। বুদ্ধির জোরে অড়হর ডাল চাষ করে কপাল খুলে গেল জেলার এক কৃষকের। নামমাত্র পরিশ্রমে এখন মরসুম শেষে মোটা টাকা ঘরে তুলছেন তিনি।
প্রায় এক বিঘা জমিতে এই লাভজনক ডালশস্য চাষ করেছিলেন তিনি। অড়হর চাষের সবচেয়ে বড় সুবিধা হল, এর নামমাত্র রক্ষণাবেক্ষণ খরচ। চব্বিশ ঘণ্টা জমিতে পড়ে থেকে দেখভাল করার প্রয়োজন পড়ে না। কম জল আর সাধারণ আবহাওয়াতেই এই গাছ তরতরিয়ে বেড়ে ওঠে।
চাষের খরচ বৃদ্ধি যখন কৃষকদের বড় মাথাব্যথা হয়ে উঠেছে, তখন এই ডাল চাষ দিচ্ছে মোটা টাকার লাভ। নামমাত্র পুঁজিতে চাষ করে আসছে আর্থিক স্বচ্ছলতা। কম খরচ, গরম আবহাওয়া সত্ত্বেও এই ডাল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
Asansol,Barddhaman,West Bengal
Profitable Farming: বাজারে বারো মাসই চাহিদা, চেনা ছকের বাইরে গিয়ে লাফিয়ে বাড়ছে ব্যাঙ্ক ব্যালেন্স! এই চাষে ভাগ্য খুলে গেল কৃষকের
