Last Updated:
West Bardhaman News: ফলের গায়ের খোসা ছাড়ালেই ভেতর থেকে বেরিয়ে আসছে জিভে জল আনা ফ্রুট আইসক্রিম। মূলত দুটি ফ্লেভারের ফ্রুট আইসক্রিম পাওয়া যাচ্ছে। একটি পাকা আমের স্বাদে ‘ম্যাঙ্গো ফ্লেভার’ এবং অন্যটি কমলার রসে তৈরি ‘অরেঞ্জ ফ্লেভার’। দাম ৫০ টাকা থেকে শুরু।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: তীব্র গরমে আইসক্রিম আট থেকে আশি সকলের পছন্দের। কিন্তু এই গরমের বাজারে দুর্গাপুরে দেদার বিকোচ্ছে অন্য স্বাদের আইসক্রিম। প্লাস্টিক বা কাগজের কাপ নয়, আস্ত ফলের খোসার ভেতরেই জমিয়ে রাখা হয়েছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। অর্থাৎ ফলের গায়ের খোসা ছাড়ালেই ভেতর থেকে বেরিয়ে আসছে জিভে জল আনা ফ্রুট আইসক্রিম।
সম্পূর্ণ নতুন ধরনের এই আইসক্রিমের দেখা মিলছে দুর্গাপুরের ব্যস্ততম বেনাচিতি বাজারের ছোট্ট একটি দোকানে। আপাতত এই দোকানে মূলত দুটি ফ্লেভারের ফ্রুট আইসক্রিম পাওয়া যাচ্ছে। একটি পাকা আমের স্বাদে ‘ম্যাঙ্গো ফ্লেভার’ এবং অন্যটি কমলার রসে তৈরি ‘অরেঞ্জ ফ্লেভার’। আস্ত আমের ভেতরের আঁটি বের করে কিংবা আস্ত কমলালেবুর ভেতরের কোয়া সাবধানে বের করে তার মধ্যেই জমানো হচ্ছে এই আইসক্রিম।
সাধারণ আইসক্রিমের চেয়ে এটি অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। কারণ এতে ফলের আসল স্বাদ বজায় থাকছে। আর এই আইসক্রিমের দাম শুরু হচ্ছে মাত্র ৫০ টাকা থেকে। স্বাদে ও পরিবেশনে এমন ভিন্ন স্বাদের ছোঁয়া থাকায় খুব কম দিনেই বেনাচিতি বাজারের এই ছোট্ট দোকানটি নজর কেড়েছে মানুষের।
প্রতিদিন দোকানের সামনে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বি- জোনের তিলক রোডে রয়েছে এই দোকানটি। তবে এখানে শুধু এই ফ্রুট আইসক্রিম বা কুলফি নয়, সঙ্গে পাওয়া যাচ্ছে নানা স্বাদের মকটেল। মকটেলের দাম শুরু হচ্ছে ৩০ টাকা থেকে। ফলে গরমে গলা ভেজাতে মকটেলের চাহিদা যেমন তুঙ্গে, তেমনি আকর্ষণের তুঙ্গে রয়েছে এই নতুন ধরনের আইসক্রিম।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: আম, কমলালেবুর খোসা ছাড়ালেই বেরিয়ে আসছে আইসক্রিম, দাম শুরু ৫০ টাকা থেকে! স্বাদ নিতে ভিড় জমাচ্ছে আট থেকে আশি
