Last Updated:
তৃণমূল নেতার দোকান ঘর থেকে উদ্ধার হল সরকারি ত্রিপল, বন্যার ত্রাণ সামগ্রী আরও অনেক সরকারি সামগ্রী। সেগুলি মঙ্গলবার সরিয়ে নেওয়া হচ্ছিল অন্যত্র। সেই সময় এলাকাবাসী ধরে ফেলে প্রতিবাদ শুরু করেন।
সুকান্ত চক্রবর্তী, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল নেতার দোকান ঘর থেকে উদ্ধার সারি সারি সরকারি ত্রিপল, সাথে বন্যার ত্রাণ সামগ্রী, স্পেশাল সরকারি কিট, সেগুলি আজ সরিয়ে নেওয়া হচ্ছিল অন্যত্র।
সূত্রের খবর, স্থানীয় মানুষের নজরে আসতে আটকে দেয় তারা, উপস্থিত হয় বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটালের বিজেপি বিধায়ক ও পুলিশ বাহিনী। সকলের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপির কর্মী সমর্থকেরা। এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। শেষমেষ পুলিশ ও বিজেপি বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রয়েছে এলাকায় উত্তেজনা।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনশুকা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়ইঘাট এলাকায়। জানা গিয়েছে, আজ, অর্থাৎ মঙ্গলবার, দুপুর নাগাদ ওই এলাকার তুমুলের এক পঞ্চায়েত সদস্য যার নাম রাম পাল তার দোকান গোডাউন থেকে প্রচুর ত্রিপল ও সরকারি ত্রানসামগ্রী ট্রলিতে লোড করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, আর তা নজরে আসতেই এলাকায় তৈরি হয় তুমুল উত্তেজনা।
খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল বিজেপি কর্মী সমর্থক একে অপরের হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হলেও এলাকায় রয়েছে তুমুল উত্তেজনা। প্রসঙ্গত, এই তৃণমূল নেতা রাম পালের উপর আগেও অনেক অভিযোগে উঠেছে সরকারী এম্বুলেন্স বিক্রি সহ অনেক কিছুর। তবে ত্রিপল সরানোর ঘটনা নিয়ে এখনও থমথমে এলাকা। কী ভাবে ওই ত্রিপলগুলি সেখানে এল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করেছেন স্থানীয় বিধায়ক।
Paschim Medinipur,West Bengal
