ক্রেডিট কার্ডের ন্যূনতম বকেয়াও পরিশোধ না করলে ধীরে ধীরে বড় আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে গ্রাহকদের। প্রথম দিকে কয়েক দিনের দেরিকে সাধারণ বিলম্ব হিসেবে ধরা হলেও, দীর্ঘদিন টাকা জমা না পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, একের পর এক বিলিং সাইকেল পেরিয়ে গেলে অ্যাকাউন্ট ৩০ দিন, ৬০ দিন এবং পরে ৯০ দিনের ‘ওভারডিউ’ শ্রেণিতে চলে যায়। এই সময় ব্যাঙ্কের তরফে ফোন, মেসেজ ও ইমেলের মাধ্যমে নিয়মিত বকেয়া মেটানোর কথা মনে করিয়ে দেওয়া হয়।
